রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

পাঁচবিবি সোনালী অতীত ও লন্ডন সোনালী অতীতের প্রীতি ম্যাচ নিয়ে আলোচনা সভা

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে সাবেক ফুটবল খেলোয়াড়দের নিয়ে গঠিত পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৭ সালের জানুয়ারি মাসে ইংল্যান্ডের লন্ডন সোনালী অতীত ফুটবল ক্লাবের সঙ্গে পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের প্রীতি ম্যাচ আয়োজনকে সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি পপুলার কিন্ডার গার্ডেন স্কুল মাঠে আয়োজিত সভায় ক্লাবের সদস্য ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় প্রস্তাবিত প্রীতি ম্যাচের সার্বিক প্রস্তুতি, অতিথি খেলোয়াড়দের সম্মাননা, মাঠ ব্যবস্থাপনা এবং ম্যাচটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

ক্লাবের সদস্য সচিব ও সাবেক ফুটবলার মেহেদী হাসান জানান, আগামী বছরের জানুয়ারি মাসে ইংল্যান্ডের লন্ডন সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক খেলোয়াড়দের সঙ্গে পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ম্যাচে অংশ নিতে বিদেশ থেকে আগত সাবেক খেলোয়াড়দের যথাযথ সম্মান ও আতিথেয়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

সভায় পাঁচবিবির সাবেক সব ফুটবল খেলোয়াড়কে প্রীতি ম্যাচের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার মাধ্যমে ম্যাচটি সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও সাবেক ফুটবলার মো. আনোয়ার হোসেন দোলন, হারুনুর রশিদ হারুন, ভরত গোয়ালা, মান্নান প্রধান, বিপ্লব চৌধুরী, রেজাউল করিম বাবুল, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, ফিরোজ হোসেন, শফিউল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ, আবু কালাম, মাসুদ হোসেন, মহসিন আলী ফকির, জাহাঙ্গীর আলম রকি ও আকতার হোসেন বকুল।

এ সময় প্রীতি ম্যাচ সফলভাবে আয়োজনের জন্য পরিচালনা কমিটি গঠনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হয়। ক্লাবের নেতৃবৃন্দ পাঁচবিবি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

ম্যাচটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী শনিবার বৃহৎ পরিসরে আরও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews