রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

লাইটপোস্টবিহীন ব্রিজ, আতঙ্কে পারাপার পথচারীরা

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নবনির্মিত বড়মানিক-মাওড়ীতলা ব্রিজে লাইটপোস্ট না থাকায় রাতের বেলায় পুরো ব্রিজটি অন্ধকারে ডুবে থাকে। এতে নিরাপত্তাহীনতার মধ্যে ব্রিজটি পারাপার হতে হচ্ছে পথচারীদের। বিষয়টি সমাধানের দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনের অনুলিপি পৌর প্রশাসক ও উপজেলা প্রকৌশলীর কাছেও দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালে পুরোনো ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আধুনিক নকশায় নির্মিত নতুন ব্রিজটি ২০২৬ সালের শুরুর দিকে জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তবে পুরোনো ব্রিজে লাইটপোস্ট থাকলেও নতুন ব্রিজে এখনো কোনো লাইটপোস্ট স্থাপন করা হয়নি।

ফলে সন্ধ্যার পর ব্রিজটি প্রায় সম্পূর্ণ অন্ধকারে থাকে। এতে নারী, শিশু, শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিসহ সাধারণ পথচারীদের ব্রিজ পারাপারে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, অন্ধকারের সুযোগে ব্রিজ এলাকায় মাদকসেবীদের আনাগোনা বেড়েছে। পাশাপাশি চুরি ও ছিনতাইয়ের আশঙ্কাও তৈরি হয়েছে। রাতের বেলায় ব্রিজ দিয়ে চলাচল করতে গিয়ে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় থাকেন পথচারীরা।

স্থানীয়রা আরও জানান, ব্রিজটি অন্ধকার থাকায় যেকোনো সময় দুর্ঘটনাও ঘটতে পারে। তাই জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত ব্রিজটিতে পর্যাপ্ত লাইটপোস্ট স্থাপন এবং প্রয়োজনীয় আলোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews