
দিনাজপুরের খানসামায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
খানসামা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর খানসামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় মানিক নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনগত প্রক্রিয়া শেষে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
অন্যদিকে, ৪ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় দায়ের করা মামলায় মো. আকতারুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দুই আসামিকে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তায় দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেদ সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান