রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

গর্বের অর্জন—সম্মাননা ও পুরস্কার পেলেন আনিশা

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলালের কৃতী শিক্ষার্থী হাসনাতুন জান্নাত আনিশা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আয়োজনে SSC-2024 ও HSC-2026-এর নির্বাচিত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা, সনদ, পুরস্কার ও ক্রেস্ট অর্জন করেছেন।

আনিশা ক্ষেতলাল পৌর এলাকার কানপাড়া (বকসিপাড়া) গ্রামের মো. আলী হাসান মন্ডলের মেয়ে। তিনি ক্ষেতলাল উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজাহার আলীর নাতনি। আনিশা সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের বিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। চলতি বছর তিনি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির, পিপিএম। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আনিশার হাতে সম্মাননা স্মারক, সনদ, পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আনিশার এ অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। তাঁর এই সাফল্য ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়নে অনুপ্রেরণা জোগাবে—এমনটাই প্রত্যাশা সবার। তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews