সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আল মিজানকে হুমকি ও অপপ্রচারের অভিযোগ, আইনি পদক্ষেপের প্রস্তুতি দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা

সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উদ্যোগে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) দক্ষিণ বিভাগের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং।

সভায় চকবাজার ও সদরঘাট থানার কমিউনিটি পুলিশের উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, সহকারী কমিশনার (চকবাজার) এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও কমিউনিটি পুলিশের সমন্বিত কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানো এবং পুলিশ-জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews