রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

জয়পুরহাটে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের মতবিনিময়

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ-সমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ১১ জন প্রশিক্ষণার্থীকে জয়পুরহাট জেলায় সংযুক্ত করা হয়েছে। ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তাদের মাঠপর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং জেলা পরিষদের সচিব সরকার মোহাম্মদ রায়হানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলা পরিষদের সামগ্রিক কার্যক্রম, স্থানীয় সরকার ব্যবস্থার কার্যকারিতা ও গতিশীলতা এবং মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

মতবিনিময় সভা শেষে প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও অতিথিরা সৌজন্য আলোকচিত্রে অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews