রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

নীলফামারীর কলেজছাত্রী ধর্ষণ মামলায় হাতীবান্ধার যুবক গ্রেপ্তার

mijanur rohman
স্টাফ রিপোর্টার: মোঃ মফিজুল ইসলাম / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নীলফামারীতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোস্তাকিম বিল্লাহ (২২)কে লালমনিরহাট থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

গ্রেপ্তার মোস্তাকিম বিল্লাহ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে।

মামলার এজাহার ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কলেজছাত্রীর সঙ্গে মোস্তাকিমের প্রেমের সম্পর্ক ছিল। এরই ধারাবাহিকতায় গত ২০ জুন নীলফামারীর উদয়ন পার্কে ঘোরাঘুরি শেষে একটি কক্ষে বিশ্রামের সময় তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগও রয়েছে।

পরবর্তীতে মোস্তাকিম বিয়েতে অস্বীকৃতি জানালে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। একপর্যায়ে তিনি আত্মগোপনে চলে যান। পরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে গত ১৬ আগস্ট নীলফামারী সদর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করা হয়।

মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার (৩ অক্টোবর) বিকেলে এসআরবি-১৩-এর একটি যৌথ দল লালমনিরহাট সদর থানার তিস্তা ব্রিজ টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে মোস্তাকিম বিল্লাহকে গ্রেপ্তার করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews