রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে মডেল হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী

mijanur rohman
সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)।

৩ অক্টোবর দুপুরে আকস্মিকভাবে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রীকে জানায়, পটিয়াসহ বাঁশখালী, চন্দনাইশ, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার প্রায় ১১ লাখ মানুষ এই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার ওপর নির্ভরশীল। প্রতিদিন বহির্বিভাগে হাজারেরও বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। এছাড়া প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০ জন রোগী হাসপাতালে ভর্তি থাকেন।

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতার বিষয়গুলো মন্ত্রীর কাছে তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৃহত্তর এলাকার মানুষের জন্য মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি আরও জানান, দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি যেসব এলাকায় হাসপাতাল নেই, সেসব এলাকায় নতুন করে ১০১ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

হাসপাতাল পরিদর্শনের সময় মন্ত্রী চিকিৎসকদের উপস্থিতি, বায়োমেডিক্যাল ব্যবস্থা, পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম, ওষুধ ও স্যালাইনের সরবরাহ এবং ভর্তি রোগীদের খাবারের মান সম্পর্কে খোঁজখবর নেন।

হাসপাতালে শতভাগ চিকিৎসক উপস্থিত আছেন কি না জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, শতভাগ না হলেও অধিকাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত রয়েছেন।

এ সময় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, হাসপাতালটির উন্নয়নে বিভিন্ন মহলে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী পটিয়া হাসপাতালকে আধুনিক ও সুসজ্জিত করার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তাতে তারা আশাবাদী।

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি জানান, স্বাস্থ্যমন্ত্রী আকস্মিকভাবে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব, পটিয়া থানার ওসি জিয়াউল হকসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews