রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

পাঁচবিবিতে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কার দিলেন ওসি

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

“মাদককে না বলুন, খেলাধুলায় ফিরে আসুন”—এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ফেনতারা-নাকুরগাছী যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম।

টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিব সরদার। এ সময় উপস্থিত ছিলেন মেহেদী হাসান, আমানুল্লাহ, রিফাত মণ্ডল, মিনহাজ হোসেন, সাজু ও হৃদয়।

টুর্নামেন্টে রিফাতের R’টিম, মিনহাজের M’টিম, মেহেদীর MR’টিম ও সাজ্জাদের S’টিম অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় রিফাতের R’টিম জয়লাভ করে চ্যাম্পিয়ন এবং মিনহাজের M’টিম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

এ সময় ওসি মো. তামবিরুল ইসলাম বলেন, “যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

টুর্নামেন্টে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews