
লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর সরেজমিনে পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
রোববার (৪ অক্টোবর) মোগলহাট স্থলবন্দর পরিদর্শনে গিয়ে দুই মন্ত্রী বন্দরের সার্বিক কার্যক্রম, অবকাঠামো এবং উন্নয়নের সম্ভাবনা ঘুরে দেখেন। এ সময় তারা সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে বন্দরের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে মোগলহাট স্থলবন্দরকে আরও আধুনিক, কার্যকর ও বাণিজ্যবান্ধব হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও কার্যক্রম সম্প্রসারণ করা হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
দুই মন্ত্রীর পরিদর্শনকে ঘিরে মোগলহাট এলাকায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি হয়।
এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান