রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

শাহজাদপুরে কোটি টাকার সরকারি খাস জমিতে নির্মাণকাজ, সরঞ্জাম জব্দ

mijanur rohman
মোঃ শরিফুল ইসলাম শাহজাদপুর উপজেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। প্রশাসনের নির্দেশ অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। এ সময় নির্মাণকাজে ব্যবহৃত রডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারে অবস্থিত নূর সুপার মার্কেটের মালিকপক্ষের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে নির্মাণকাজ চালানোর অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ রাশেদ হাসান লিখন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণকাজ বন্ধ রেখে আজ সকালে প্রয়োজনীয় বৈধ কাগজপত্রসহ উপজেলা ভূমি অফিসে উপস্থিত হওয়ার জন্য মার্কেট মালিকপক্ষকে নির্দেশ দেন। কাগজপত্র প্রদর্শন না করা পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়।

তবে অভিযোগ রয়েছে, সার্ভেয়ারের নির্দেশ অমান্য করে আজ সকালেও রাজমিস্ত্রিদের দিয়ে নির্মাণকাজ চালিয়ে যাওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে আজ (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে যান শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম। এ সময় তিনি নির্মাণকাজ চলমান অবস্থায় দেখতে পান এবং প্রশাসনের পূর্বের নির্দেশ অমান্য করার বিষয়টি প্রত্যক্ষ করেন।

পরে তিনি ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে নির্মাণকাজে ব্যবহৃত রডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই স্থানে সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে নির্মাণকাজ পরিচালনার অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews