রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

NAEM প্রশিক্ষণে প্রথম হয়ে চেয়ারম্যানস অ্যাওয়ার্ড, তিন শিক্ষককে ফুলেল শুভেচ্ছা

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (NAEM)-এর ৮০তম Induction Training for Non-Cadre Teachers প্রশিক্ষণে কৃতিত্বের সঙ্গে প্রথম স্থান (Merited First Position) অর্জন করে চেয়ারম্যানস অ্যাওয়ার্ড লাভ করেছেন জয়পুরহাটের সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক কে. এম. ফেরদৌস রহমান। একই প্রশিক্ষণে অংশ নেওয়া কলেজের আরও দুই প্রভাষক সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে কলেজে ফিরেছেন।

প্রশিক্ষণে অংশ নেওয়া অন্য দুই শিক্ষক হলেন—ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রভাষক সরোয়ার মোর্শেদ এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক শাহিনা আক্তার।

রোববার প্রশিক্ষণ শেষে তিন প্রভাষক কলেজে ফিরে এলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আহসান হাবীবের নেতৃত্বে শিক্ষকরা তাদের ফুলের মালা দিয়ে উষ্ণ সংবর্ধনা ও শুভেচ্ছা জানান।

এ সময় কে. এম. ফেরদৌস রহমানের Merited First Position অর্জন এবং চেয়ারম্যানস অ্যাওয়ার্ড লাভের বিষয়টি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি করে। সহকর্মীরা তাকে অভিনন্দন জানিয়ে এ অর্জনকে কলেজের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (NAEM) আয়োজিত এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নন-ক্যাডার শিক্ষকরা অংশ নেন। প্রশিক্ষণে শিক্ষকদের পেশাগত দক্ষতা, জ্ঞান এবং আধুনিক শিক্ষাদান পদ্ধতি উন্নয়নের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের শিক্ষকরা বলেন, জাতীয় পর্যায়ের একটি প্রশিক্ষণে অংশ নিয়ে কে. এম. ফেরদৌস রহমানের প্রথম স্থান অর্জন ও চেয়ারম্যানস অ্যাওয়ার্ড লাভ পুরো কলেজ পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। পাশাপাশি সরোয়ার মোর্শেদ ও শাহিনা আক্তারের সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে ফিরে আসাও কলেজের জন্য একটি ইতিবাচক অর্জন।

তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সাফল্য কলেজের অন্যান্য শিক্ষকদেরও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে উৎসাহিত করবে এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।

পরে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মধ্য দিয়ে তিন প্রভাষককে বরণ করে নেন কলেজের শিক্ষকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews