রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

জয়পুরহাটের কৃতী সন্তান ড. মোঃ আজিজুল হক ইস্টার্ন ইউনিভার্সিটির পরিচালক

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের কৃতী সন্তান ড. মোঃ আজিজুল হক দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটির অফিস অব অ্যাডমিশন-এর পরিচালক হিসেবে যোগদান করেছেন।

রোববার তিনি নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহাম্মদ সোবহানীর কাছ থেকে তিনি অফার লেটার গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ শামসুল হুদা উপস্থিত ছিলেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর ড. মোঃ আজিজুল হক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্মানজনক আচরণ, সহযোগিতামূলক মনোভাব ও গঠনমূলক পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ এবং রেজিস্ট্রার ড. আবুল বাসারের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।

নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে মহান আল্লাহর রহমত ও বরকত কামনা করে ড. মোঃ আজিজুল হক তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, সাবেক ও বর্তমান সহকর্মী, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews