রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

বিশ্বনাথের তেঘরীর কৃতিসন্তান অ্যাডভোকেট শামিম আহমদ অতিরিক্ত সরকারি কৌঁসুলি পদে উন্নীত

mijanur rohman
ছালেহ আহমদ উপজেলা প্রতিনিধি, বিশ্বনাথ / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সিলেটের বিশ্বনাথ উপজেলার তেঘরী (বড়বাড়ি) গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শামিম আহমদ সহকারী সরকারি কৌঁসুলি (Assistant Government Pleader) পদ থেকে অতিরিক্ত সরকারি কৌঁসুলি (Additional Government Pleader) পদে উন্নীত হয়েছেন। তাঁর এই পদোন্নতিতে নিজ এলাকা ও আইনজীবী মহলে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

আইন পেশায় সততা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন অ্যাডভোকেট শামিম আহমদ। বিশেষ করে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে নির্যাতিত ও নিপীড়িত সাধারণ মানুষ এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের আইনি সহায়তা প্রদানে তাঁর ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়।

ওই সময়ে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া ও আইনি জটিলতায় পড়া অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি বিনামূল্যে জামিনের ব্যবস্থা, আইনি পরামর্শ এবং প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করেন। আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষের জন্য তাঁর এই মানবিক উদ্যোগ অনেকের কাছে আশার প্রতীক হয়ে ওঠে।

আইনজীবী হিসেবে শুধু আদালতকেন্দ্রিক কার্যক্রমের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অ্যাডভোকেট শামিম আহমদ।

সংশ্লিষ্টরা মনে করছেন, সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে তাঁর অঙ্গীকার এবং অসহায় মানুষের জন্য আইনি সহায়তা প্রদানের ধারাবাহিকতা তাঁকে একজন মানবিক ও জনবান্ধব আইনজীবী হিসেবে আরও পরিচিত করে তুলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews