রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব

শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে ৯ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ

mijanur rohman
মোঃ শরিফুল ইসলাম শাহজাদপুর প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সী শিশু হালিমা খাতুনকে লাঠি দিয়ে আঘাত করার ঘটনায় তার বাবা আলীম প্রামাণিকের বিরুদ্ধে মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার গালা ইউনিয়নের চর দুগালী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলীম প্রামাণিক ওই গ্রামের মোঃ মোকসেদ প্রামাণিকের ছেলে। প্রায় তিন বছর আগে তিনি হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগাহর চর গ্রামের রিকশাচালক ফজর আলীর মেয়ে ফজিলা খাতুনকে বিয়ে করেন। এর আগে আলীমের আরও একটি বিয়ে হয়েছিল বলে জানা গেছে।

শিশুটির মা ফজিলা খাতুনের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তার স্বামী তাকে নিয়মিত নির্যাতন করতেন। সোমবার সকালে আলীম তাকে লাঠি দিয়ে আঘাত করলে মায়ের কোলে থাকা শিশু হালিমার শরীরে ওই আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় বলে তিনি দাবি করেন।

পরে ফজিলা খাতুন শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর শোকাহত মা শিশুটিকে কোলে করে শাহজাদপুর পৌর শহরের দরগাহপাড়া মহল্লায় তার ফুপুর বাড়িতে নিয়ে যান।

খবর পেয়ে শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও শফিক খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে দরগাহপাড়া থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আলীম প্রামাণিককে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews