জয়পুরহাটে শহীদ ডা. আবুল কাশেম ময়দানের গেট ও সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে জয়পুরহাট জেলা পরিষদের বাস্তবায়নে ২০২৪-২০২৫ অর্থবছরের উন্নয়ন প্রকল্পের আওতায় ফলক উন্মোচন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণকাজের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন শেষে শহীদ ডা. আবুল কাশেম ময়দানের সার্বিক কল্যাণ ও উন্নয়ন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান