রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

জয়পুরহাটে এমপিকে ফুলের বদলে গাছের চারা দিয়ে সাংবাদিকদের শুভেচ্ছা

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদকে ফুলের বদলে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সদস্যরা।

সোমবার রাতে জয়পুরহাট শহরের থানা রোডে অবস্থিত জেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের সমসাময়িক বিষয়, জেলার উন্নয়ন, জনকল্যাণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। একই সঙ্গে প্রেসক্লাবের সদস্যদের মাঝেও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদুর রহমান, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ শাহাবুদ্দিন এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

মতবিনিময় সভায় সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ বলেন, “বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে চাইলে আগে নিজেকে দুর্নীতিমুক্ত করতে হবে। আমি নিজে দুর্নীতিগ্রস্ত হয়ে দুর্নীতিবিরোধী বক্তব্য দিলে সেটি হবে ভুয়া বক্তব্য।”

তিনি আরও বলেন, “সাংবাদিক সমাজ দেশের আয়না। সাংবাদিকরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।”

মতবিনিময় সভায় সাংবাদিক ও রাজনৈতিক নেতারা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews