রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

দুর্নীতির কারণে রাষ্ট্রীয় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে: এমপি সাঈদ

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রাষ্ট্রীয় উন্নয়ন বারবার দুর্নীতির কারণে বাধাগ্রস্ত হচ্ছে। দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব হলে বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুর রহমান সাঈদ।

সমসাময়িক প্রেক্ষাপট, এলাকার উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার সন্ধ্যায় জয়পুরহাট প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, প্রেসক্লাবের সেক্রেটারি শামিম কাদিরসহ স্থানীয় সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ বলেন, “রাষ্ট্রীয় উন্নয়ন বারবার বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতির কারণে। দেশকে দুর্নীতিমুক্ত করতে পারলে ইনশাআল্লাহ বাংলাদেশ উন্নয়নে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।”

তিনি বলেন, উন্নয়ন পরিকল্পনা গ্রহণের পাশাপাশি এর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। সরকারি বরাদ্দ যথাযথভাবে কাজে লাগানোর পাশাপাশি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংকটের বিষয় তুলে ধরেন। এ সময় স্থানীয় সড়ক যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা এবং চলমান উন্নয়নকাজের ধীরগতির বিষয় নিয়ে আলোচনা হয়।

উন্নয়নকাজের ধীরগতি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমপি সাঈদ বলেন, প্রয়োজনের তুলনায় বরাদ্দ অপর্যাপ্ত। আবার যে বরাদ্দ দেওয়া হচ্ছে, সেটিও মাঠপর্যায়ে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। ফলে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে এর বিরূপ প্রভাব পড়ছে।

তিনি আরও বলেন, জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। একই সঙ্গে দ্রুত বরাদ্দ ছাড়, প্রকল্প বাস্তবায়নে গতি এবং কাজের মান নিশ্চিত করা প্রয়োজন।

উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি যাতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় সাংবাদিকরা জয়পুরহাটের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews