রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত

পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন আড়ৎদার সমিতির সাধারণ সভা ও মতবিনিময়

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন আড়ৎদার সমিতির সাধারণ সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়নের পানিয়াল এলাকায় মৃত ছানোয়ার ব্যাপারীর ব্যবসাপ্রতিষ্ঠানে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সমিতির প্রয়াত দুই সদস্যের পরিবারের প্রত্যেককে সংগঠনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সমিতির সহ-সভাপতি মো. শাহারুল হোসেন মেম্বারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা আড়ৎদার সমিতির সদস্য সচিব আব্দুল হান্নান চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও কলেজ শিক্ষক মো. রফিকুল ইসলাম চৌধুরী শাহিন, আওলাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. কাজী আমিনুর ইসলাম, সম্পাদক মোহাম্মদ আলী এবং বিএনপি নেতা ও চেয়ারম্যান প্রার্থী আ. কাদের মণ্ডল।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন আড়ৎদার সমিতির সম্পাদক মো. সোহেল রানা, সহ-সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জোবায়ের হোসেন, দপ্তর সম্পাদক মো. রুহুল আমিন, কার্যকরী সদস্য মো. জোবায়দুর রহমান আলম, মো. আব্দুস সালাম, আলহাজ্ব ইনতাজ আলী ও মো. আমজাদ আলীসহ সমিতির অন্যান্য সদস্যরা।

সভায় সমিতির সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং পারস্পরিক ঐক্য ও সহযোগিতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews