বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আলোচনা সভায় পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, “শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। তাঁদের নিষ্ঠা, ত্যাগ ও আদর্শিক শিক্ষা একটি আলোকিত ও নৈতিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের সঠিক মূল্যবোধ, দেশপ্রেম ও নৈতিকতা বিকাশে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।”
তিনি আরও বলেন, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বান্দরবান জেলা পুলিশ সবসময় শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থাকবে।
বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্যকে সামনে রেখে শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান