আসন্ন আক্কেলপুর পুরাতন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলহাজ্ব মনজুর মোরশেদ রতন।
মনজুর মোরশেদ রতন পুরাতন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে পুরাতন বাজারে ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।
সভাপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে মনজুর মোরশেদ রতন বলেন, “আমি দীর্ঘদিন ধরে পুরাতন বাজারের ব্যবসায়ীদের সঙ্গে রয়েছি। নির্বাচিত হলে বাজার-সংশ্লিষ্ট সব সমস্যা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেব।”
তিনি নির্বাচনে পুরাতন বাজারের ব্যবসায়ীদের সমর্থন ও দোয়া কামনা করেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান