রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

জয়পুরহাটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়মিত না থাকায় ইউনিয়ন পরিষদের সেবা ব্যাহত হওয়ার অভিযোগ

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাট সদর উপজেলার ৯নং চকবরকত ইউনিয়ন পরিষদে স্থানীয় চেয়ারম্যান না থাকায় প্রশাসনের পক্ষ থেকে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে পরিষদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে ওই কর্মকর্তা নিয়মিত ও নির্ধারিত সময়ে পরিষদে উপস্থিত না থাকায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সরকারি ও নাগরিক সেবা নিতে প্রতিদিন ইউনিয়ন পরিষদে আসেন অনেক মানুষ। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতির কারণে অনেক সময় প্রয়োজনীয় সেবা না পেয়েই তাদের ফিরে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছেন ইউনিয়নবাসী।

ভুক্তভোগীদের দাবি, ইউনিয়ন পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিয়মিত ও নির্ধারিত সময়ে পরিষদে উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে জনগণের প্রয়োজনীয় সেবাগুলো যাতে নির্ধারিত সময়ে দেওয়া হয়, সে বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এ বিষয়ে ইউনিয়নবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, জনসাধারণের ভোগান্তি কমাতে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম নিয়মিত, স্বচ্ছ ও সহজলভ্য করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews