রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

ডোমারে ভাঙা ব্রিজে দুই বছর ধরে দুর্ভোগ, ঝুঁকিতে আদর্শ পাড়ার হাজারো মানুষ

mijanur rohman
আল মিজান ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আদর্শ পাড়া এলাকায় একটি গুরুত্বপূর্ণ ব্রিজ দীর্ঘ দুই বছর ধরে ভগ্নদশায় পড়ে রয়েছে। ব্রিজটির মাঝখানের ঢালাই ভেঙে লোহার রড বেরিয়ে যাওয়ায় প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। এতে ওই এলাকার হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দুই বছর আগে ব্রিজটির মাঝখানের অংশের ঢালাই ভেঙে যায়। সময়ের সঙ্গে ভাঙন আরও বড় হলেও এখন পর্যন্ত স্থায়ী সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে ব্রিজটির ওপর দিয়ে পথচারী ও হালকা যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় থাকতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ব্রিজের ওপরের ঢালাইয়ের একটি বড় অংশ ধসে পড়েছে। ভেতরের লোহার রডগুলো বেরিয়ে এসে বিপজ্জনক অবস্থায় রয়েছে। বিশেষ করে রাতে পর্যাপ্ত আলো না থাকায় এবং বর্ষাকালে পানি জমে গেলে ঝুঁকি আরও বেড়ে যায়। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

ব্রিজটি ব্যবহার করে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ, নারী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। জরুরি প্রয়োজনে যানবাহন নিয়ে পারাপারের সময়ও তৈরি হচ্ছে চরম ভোগান্তি। দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চলতে থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির বেহাল অবস্থার কথা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত ব্রিজটি সংস্কার অথবা প্রয়োজন হলে নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে ব্রিজটি সংস্কারের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন আদর্শ পাড়ার ভুক্তভোগী বাসিন্দারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews