রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

দীঘিনালায় বৌদ্ধ বিহার নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা

mijanur rohman
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জমি নিয়ে বিরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী; দুই পক্ষকে নথিপত্রসহ জোন সদরে ডাকার নির্দেশ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের রশিকনগর গুলছড়ি এলাকায় বৌদ্ধ বিহার নির্মাণকে কেন্দ্র করে জমি নিয়ে বিরোধের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, বৌদ্ধ বিহার নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে একটি পক্ষের জমি দখলের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় নিরাপত্তা বাহিনী।

দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন এসইউপি, পিএসসি-এর নির্দেশনায় বেতছড়ি আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই স্থানে সব ধরনের নির্মাণকাজ ও কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আগামী মঙ্গলবার উভয় পক্ষকে প্রয়োজনীয় জমির কাগজপত্র ও অন্যান্য নথি নিয়ে জোন সদরে উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের জন্য বলা হয়েছে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, গুলছড়িতে বৌদ্ধ বিহার নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত স্থাপনা নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews