রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

পাঁচবিবিতে চেতনানাশক খাইয়ে ভ্যানচালককে মারধর, ভ্যান-মোবাইল-টাকা ছিনতাই

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে রফিকুল ইসলাম (৪৮) নামে এক ভ্যানচালককে চেতনানাশক খাইয়ে মারধরের পর তার ভ্যান, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার আটাপুর ইউনিয়নের আমু মেম্বারের মোড় থেকে আংড়া যাওয়ার পথে মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে পথচারীরা সড়কের পাশে রক্তাক্ত ও অচেতন অবস্থায় রফিকুল ইসলামকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে মাঝিনা বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রফিকুল ইসলাম পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের নন্দইল হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মহীপুর) এ ভর্তি করেন।

পরিবারের দাবি, দুর্বৃত্তরা রফিকুলকে চেতনানাশক খাইয়ে মারধর করে তার ভ্যান, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews