রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

মাদারীপুরে চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে সেতু নির্মাণের উদ্যোগ

mijanur rohman
মাহবুবুল ইসলাম প্রতিনিধি মাদারীপুর জেলা সদর। / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মাদারীপুর সদর উপজেলার মহিষের চর এলাকায় আড়িয়াল খাঁ নদীর ওপর চীনের অর্থায়নে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

বুধবার (৭ অক্টোবর) সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে চীনা প্রকৌশলী, স্থানীয় প্রকৌশলী, এলজিইডির গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রকৌশলী মো. এবাদত আলী বলেন, সেতু নির্মাণে বর্তমানে কোনো জটিলতা নেই। চীনা সরকারের সঙ্গে সেতু নির্মাণের চুক্তি সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নির্মাণকাজ এগিয়ে নেওয়া হবে।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, শিগগিরই জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। সেতু নির্মাণকাজ দ্রুত শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, মহিষের চর এলাকায় আড়িয়াল খাঁ নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। সেতু না থাকায় নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে নৌযানই তাদের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম।

প্রস্তাবিত সেতুটি নির্মিত হলে মাদারীপুর সদরসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা।

৭ অক্টোবর ২০২৬

মাহবুবুল ইসলাম
প্রতিনিধি, মাদারীপুর জেলা সদর

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews