রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৪টি বকনা গরু বিতরণ

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলালে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের আয়বর্ধক কর্মসূচির আওতায় বিনামূল্যে ৮৪টি বকনা গরু বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা শেষে উপজেলা চত্বরে উপকারভোগীদের মাঝে এসব গরু বিতরণ করা হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয় ও এসডিএস এনজিওর যৌথ উদ্যোগে ‘বৈশ্বিক মহামারির প্রেক্ষাপটে জয়পুরহাট জেলার প্রান্তিক জনগোষ্ঠীর কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত এবং বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল-মামুন মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাছুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম এবং সাধারণ সম্পাদক প্রভাষক নাফেউল হাদী মিঠু।

এ সময় আরও উপস্থিত ছিলেন মামুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুন্নবী সাইফুল, এসডিএস এনজিওর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়ায়েব মাহবুব এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপক আনিছুর রহমান।

গরু পেয়ে মামুদপুর ইউনিয়নের ধোনতলা গ্রামের উপকারভোগী ফরিদা (৫০) বলেন, “গরু পেয়ে আমি খুব খুশি। কোনো দিন ভাবিনি আমার নিজের একটি গরু হবে। এটি আমার পরিবারের আয়ের সুযোগ তৈরি করবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী বলেন, “গরুগুলো সঠিকভাবে লালন-পালন করা হলে অসহায় উপকারভোগীরা দীর্ঘমেয়াদে লাভবান হবেন।”

জেলা প্রশাসক আল-মামুন মিয়া বলেন, “এ উদ্যোগের মাধ্যমে অসহায় উপকারভোগীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।”

অনুষ্ঠানে বক্তারা উপকারভোগীদের গবাদিপশুর সঠিক পরিচর্যা, পুষ্টি নিশ্চিতকরণ এবং রোগবালাই প্রতিরোধে প্রয়োজনীয় যত্ন নেওয়ার আহ্বান জানান।

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews