রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

গুজুরিতে কথিত পীরের দরবারকে ‘দ্বিতীয় মদিনা শরিফ’ দাবি, এলাকায় চাঞ্চল্য

mijanur rohman
মো. ফরিদ হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জ সদর উপজেলার গুজুরি এলাকায় কথিত পীর সৈয়দ শাহীনকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তাঁর পরিচালিত দরবারকে ‘দ্বিতীয় মদিনা শরিফ’ হিসেবে উল্লেখ করে পোস্টার প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুজুরি এলাকায় কথিত পীর সৈয়দ শাহীন পরিচালিত দরবারকে ‘দ্বিতীয় মদিনা শরিফ’ হিসেবে উল্লেখ করে পোস্টার ছাপানো ও প্রচার করা হয়েছে। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর এ নিয়ে এলাকায় নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রশ্ন তুলেছেন, ইসলামের পবিত্র নগরী মদিনা শরিফের সঙ্গে কোনো ব্যক্তির পরিচালিত দরবারকে তুলনা করে ‘দ্বিতীয় মদিনা শরিফ’ হিসেবে উল্লেখ করে পোস্টার প্রচার করা হলো কীভাবে।

তবে এ বিষয়ে কথিত পীর সৈয়দ শাহীন বলেন, পোস্টার ছাপানোর সময় ভুলবশত এভাবে লেখা হয়েছে। বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা হয়নি বলে দাবি করেন তিনি।

এদিকে আগামী ২৬ অক্টোবর ২০২৬ তারিখে ওই দরবারে ওরশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওরশকে কেন্দ্র করে দরবার এলাকায় প্রস্তুতিও চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‘দ্বিতীয় মদিনা শরিফ’ লেখা পোস্টারকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা চললেও সৈয়দ শাহীন বিষয়টিকে পোস্টার তৈরির সময়ের অনিচ্ছাকৃত ভুল হিসেবে দাবি করেছেন।

ধর্মীয় অনুভূতির সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় যাতে কোনো ধরনের বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews