রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ঘিরে পিটিসি রংপুরে বিশেষ ব্রিফিং

mijanur rohman
মোঃ মফিজুল ইসলাম স্টাফ রিপোর্টার / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সততা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ অতিরিক্ত ডিআইজির

বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি লিখিত পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), রংপুরের মাল্টিপারপাস হলে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিটিসি রংপুরের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মোঃ আব্দুল ওয়ারীশ, পিপিএম।

ব্রিফিংয়ে পরীক্ষার সার্বিক প্রস্তুতি, দায়িত্ব পালনের পদ্ধতি, শৃঙ্খলা বজায় রাখা এবং সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে লিখিত পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশিক্ষণ) মোঃ আবু সায়েম প্রধান, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঠাকুরগাঁওয়ের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোছাঃ শামিমা পারভীন এবং আরআরএফ, রংপুরের ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোহাঃ হাফিজুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন) রহিমা আক্তার লাকী, পিএসসি; সহকারী পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মোসাব্বেরুল হক; সহকারী পুলিশ সুপার (সিএলআই) মোঃ আতাউর রহমান সরকার; সহকারী পুলিশ সুপার (সিডিআই) মোঃ মিনহাজ খন্দকারসহ পিটিসি রংপুরে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ইউনিট থেকে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি মোঃ আব্দুল ওয়ারীশ, পিপিএম বলেন, “বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি লিখিত পরীক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কার্যক্রম। এ পরীক্ষার দায়িত্বে নিয়োজিত প্রত্যেক কর্মকর্তাকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “পরীক্ষার প্রতিটি ধাপে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালন করতে হবে।”

ব্রিফিংয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পরীক্ষার কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সুশৃঙ্খল ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি লিখিত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews