রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

মাদারীপুরের শিবচরে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা সভা, জেলেদের মাঝে চাল বিতরণ

mijanur rohman
মাহবুবুল ইসলাম প্রতিনিধি, মাদারীপুর জেলা / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মাদারীপুরের শিবচরে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা সভা ও জেলেদের মাঝে ডিএফজি (ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে চরজানাজা ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ১৫১টি জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ টুকু এমপি বলেন, “ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করতে হবে।”

তিনি আরও বলেন, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, বাজারজাতকরণ ও বিক্রি বন্ধ থাকবে। এ সময়ে কেউ যাতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার না করেন, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমেদ হানজালা এবং মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. খালেদ কনকসহ উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews