রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

লালমনিরহাটে জমকালো আয়োজনে আইএফআইসি ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদযাপন

mijanur rohman
মোঃ মফিজুল ইসলাম স্টাফ রিপোর্টার লালমনিরহাট / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা এবং গ্রাহকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে আইএফআইসি ব্যাংকের লালমনিরহাট সদর শাখা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সম্মানিত গ্রাহক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেনা মার্কেট, মিশন মোড় ও কেন্ট্রিন মোড়ের ভুট্টা চত্বরসহ বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় ব্যাংক শাখা প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‍্যালি শেষে শাখা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক লালমনিরহাট সদর শাখার ব্যবস্থাপক মো. আব্দুর রশিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাস্টমার সার্ভিস ম্যানেজার মো. রাশেদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. জয়নুল আবেদীন, হোমিও চিকিৎসক ডা. আমির হামজা, নুসরাত বিজনেস জোনের স্বত্বাধিকারী বাবু, এনকে মোটরসের স্বত্বাধিকারী মোস্তফা হাবিব, মজিয়া সোবহান স্কুলের প্রধান শিক্ষক তাহমিনা বেগমসহ ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে আইএফআইসি ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও গ্রাহকসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দীর্ঘ ৫০ বছরের পথচলায় গ্রাহকদের বিশ্বাস, সহযোগিতা ও ভালোবাসাই ব্যাংকের অন্যতম বড় অর্জন।

শাখা ব্যবস্থাপক মো. আব্দুর রশিদ বলেন, “আইএফআইসি ব্যাংকের ৫০ বছরের গৌরবময় যাত্রায় আমাদের সম্মানিত গ্রাহকরাই সবচেয়ে বড় অনুপ্রেরণা। গ্রাহকদের আস্থা ধরে রেখে আগামী দিনেও আধুনিক, দ্রুত ও উন্নত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “লালমনিরহাটবাসীর ভালোবাসা ও সহযোগিতায় আমাদের শাখা এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও গ্রাহকদের পাশে থেকে সেবার মান আরও উন্নত করা হবে।”

পরে অতিথি, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের উপস্থিতিতে সুবর্ণজয়ন্তীর কেক কাটা হয়। এ সময় মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আইএফআইসি ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানটি লালমনিরহাটে ব্যাংক ও গ্রাহকদের দীর্ঘদিনের আস্থা, সম্পর্ক ও পথচলার একটি স্মরণীয় আয়োজন হিসেবে পালিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews