রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, নীলফামারীতে সংবাদ সম্মেলনে কণ্ঠশিল্পী স্বপ্না সরকারের প্রতিবাদ

mijanur rohman
রোকনুজ্জামান সাদ্দাম, নীলফামারী প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নীলফামারীর কণ্ঠশিল্পী স্বপ্না সরকার। এ সময় তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে নীলফামারী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে স্বপ্না সরকার অভিযোগ করেন, গত ৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে একটি ব্যক্তিগত বিবাদকে কেন্দ্র করে ‘আনজুয়ারা সুমি’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হয়। তাঁর দাবি, ‘মমতাজ খ্যাত সুমি শেখ’ হিসেবে পরিচিত আনজুয়ারা সুমি নীলফামারী জেলা প্রেসক্লাবকে না জানিয়ে কিশোরগঞ্জ থেকে কয়েকজন সাংবাদিক নিয়ে তাঁর বিরুদ্ধে একপেশে বক্তব্যের মাধ্যমে সংবাদ সম্মেলন করেন।

স্বপ্না সরকার আরও বলেন, “একজন বাবার কোনো অপরাধের দায় কখনো তাঁর সন্তানের ওপর বর্তাতে পারে না। আমাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, সেগুলোর পক্ষে কোনো সঠিক প্রমাণ দেওয়া সম্ভব হবে না।”

তিনি দাবি করেন, তিনি কাউকে হত্যার হুমকি দেননি এবং তিনি পলাতকও নন। তাঁর বিরুদ্ধে এসব অভিযোগের মাধ্যমে সামাজিকভাবে তাঁর মান-সম্মান ও সুনাম ক্ষুণ্ন করা হয়েছে বলে দাবি করেন এই কণ্ঠশিল্পী।

সংবাদ সম্মেলনে স্বপ্না সরকার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে একজন মানুষের জীবন ও সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত করা সম্ভব। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি বাংলাদেশের প্রচলিত আইন, সাংবাদিক সমাজ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সহযোগিতা কামনা করেন।

পাশাপাশি, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি, যাতে ভবিষ্যতে কেউ এভাবে অন্যের সম্মান ও সুনাম ক্ষুণ্ন করতে না পারে।

সংবাদ সম্মেলনে স্বপ্না সরকারের স্বামী শাহীন বাবুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews