রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

মোহন’স এডুকেশনের আন্তরিক কর্মী আব্দুল করিমকে প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা

mijanur rohman
আল আমিন সুমন আহমদ সিলেট প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সিলেটের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান মোহন’স এডুকেশনের নিষ্ঠাবান ও ত্যাগী কর্মী মো. আব্দুল করিমের সৌদি আরব গমন উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্প্রতি মোহন’স এডুকেশনের প্রধান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মোহন’স এডুকেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিহির কান্তি দাস। তিনি সংবর্ধিত অতিথি আব্দুল করিমের কর্মনিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, “আব্দুল করিম ছিলেন আমাদের প্রতিষ্ঠানের একজন অত্যন্ত নিষ্ঠাবান ও ত্যাগী কর্মী। তাঁর সততা ও দায়িত্বশীলতা প্রতিষ্ঠানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।” এ সময় তিনি আব্দুল করিমের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও প্রবাসজীবনের সার্বিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে আব্দুল করিমের প্রবাসজীবনের সফলতা কামনা করে আরও বক্তব্য দেন হৃদবন্ধন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক ও বিশ্বনাথ প্রতিনিধি আল আমিন সুমন আহমদ এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

বক্তারা বলেন, আব্দুল করিম তাঁর কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠানে সুনাম অর্জন করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন কর্মক্ষেত্রেও তিনি তাঁর দক্ষতা ও সততার স্বাক্ষর রাখবেন এবং প্রবাসজীবনে সফলতা অর্জন করবেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে সংবর্ধিত অতিথি আব্দুল করিমের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিরা। সহকর্মীদের ভালোবাসা ও শুভকামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews