রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব

ক্ষেতলালে ১৭ দিনের ব্যবধানে একই বাড়িতে দ্বিতীয়বার চুরি, খোয়া গেল সাড়ে ৩ লাখ টাকার মালামাল

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাটিহাঁস গ্রামে আনোয়ার প্রধানের বাড়িতে ১৭ দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে সোনার গহনা, কাঁসার আসবাবপত্র ও অন্যান্য মালামালসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার জিনিসপত্র চুরি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

আনোয়ার প্রধান ওই গ্রামের আব্দুর রহিম প্রধানের ছেলে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর প্রথম দফায় বাড়িটি থেকে ১২ আনা ওজনের সোনার হাতের চুড়ি ও কানের ঝুমকা চুরি হয়। এর ১৭ দিনের মাথায় আবারও চুরির ঘটনা ঘটল।

পরিবারের দাবি, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা প্রেসার কুকার, কাঁসার বিভিন্ন আসবাবপত্রসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। শনিবার সকালে আনোয়ার প্রধানের স্ত্রী রেশমা আক্তার ঘরের জানালা ভাঙা দেখতে পান। পরে তাঁর চিৎকারে বিষয়টি জানাজানি হয়।

রেশমা আক্তার বলেন, “রাতে আমি ও আমার স্বামী গরুর ঘরের পাশে ঘুমিয়ে থাকি। ওই ঘরে কেউ থাকি না। এ সুযোগে দুর্বৃত্তরা জানালা ভেঙে ঘরে ঢুকে মালামাল চুরি করে পালিয়ে যায়।”

আনোয়ার প্রধান জানান, গরু কেনার উদ্দেশ্যে তিনি কয়েকটি হাট ঘুরে দেখেছেন। তাঁর ধারণা, গরু কেনার জন্য বাড়িতে টাকা রাখা হয়েছে—এমন ধারণা থেকেই দ্বিতীয় দফায় চুরির ঘটনা ঘটে থাকতে পারে।

পরপর দুই দফায় চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার কথা জানিয়েছে পরিবারটি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, “আমি মন্ত্রী মহোদয়ের প্রটোকলে আছি। চুরি-সংক্রান্ত একটি অভিযোগ থানায় এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews