রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

ধামইরহাটে রাষ্ট্রীয় সম্মানে চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা জাফর মণ্ডল

mijanur rohman
মোঃ মোস্তাকিন হোসেন, ধামইরহাট উপজেলা প্রতিনিধি (নওগাঁ) / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা রিয়াজউদ্দিন ওরফে জাফর মণ্ডল (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের মনিহারী পাড়া গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

এর আগে ধামইরহাট থানা পুলিশের একটি চৌকস দল মরহুম এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

গার্ড অব অনার ও জানাজায় উপস্থিত ছিলেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ এবং ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তাঁরা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা রিয়াজউদ্দিন ওরফে জাফর মণ্ডলের অবদানের কথা স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews