রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব

বোচাগঞ্জকে কিশোর গ্যাং, মব ও মাদকমুক্ত করতে চান ওসি হাবীব

স্টাফ রিপোর্টার: মিজানুর রহমান / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বোচাগঞ্জকে কিশোর গ্যাং, মব ও মাদকমুক্ত করতে চান ওসি হাবীব

স্টাফ রিপোর্টার: মিজানুর রহমান

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলাকে কিশোর গ্যাং, মব ও মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বোচাগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে না দেওয়ার অঙ্গীকার করে তিনি এ কাজে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় বোচাগঞ্জ থানায় ওসি এস এম আহসান হাবীবের কক্ষে সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ওসি হাবীব বলেন, “আমি প্রতিজ্ঞাবদ্ধ, বোচাগঞ্জ উপজেলাকে কিশোর গ্যাং, মব ও মাদকমুক্ত করব, ইনশাআল্লাহ। বোচাগঞ্জের মাটিতে আইনশৃঙ্খলার কোনো অবনতি হতে দেব না। আপনারা সঠিক তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন। অন্যায়-অবিচারের কোনো জায়গা বোচাগঞ্জে হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, মহালয়ার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এ উৎসবকে কেন্দ্র করে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বী মা-বোন ও ভাইয়েরা যেন নির্ভয়ে পূজামণ্ডপে যাতায়াত করে উৎসবে অংশ নিতে পারেন, সে জন্য পুলিশ প্রশাসন সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে ওসি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের লেখনীর মাধ্যমে সমাজের বৈষম্য, অন্যায় ও অবহেলিত মানুষের সমস্যাগুলো তুলে ধরে কল্যাণকর পরিবর্তন আনা সম্ভব। তিনি আশ্বস্ত করেন, আগামী কিছুদিনের মধ্যে উপজেলায় মাদক প্রতিরোধে পুলিশের দৃশ্যমান কার্যক্রমের সুফল পাওয়া যাবে।

মতবিনিময় সভায় বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সেসব সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মো. সামসুল আলম এবং সদস্য মো. রফিকুল ইসলাম, মো. সাজ্জাদুল আজম সাজ্জাদ, শ্রী বরুণ চন্দ্র সরকার, মো. সাকিল চৌধুরী, মো. লতিফুল ইসলাম ফুল, মো. আশিকুর ইসলাম তনি, মো. তরিকুল ইসলাম তপু, মো. সাজ্জাদ হুসাইন ও মো. মিজানুর রহমানসহ অন্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews