লালমনিরহাট, ১০ অক্টোবর ২০২৬: বাস্তব প্রশিক্ষণ শেষে বদলিজনিত কারণে লালমনিরহাট জেলা থেকে বিদায় নেওয়া সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ ওয়ারুখ ইয়াজদানীকে বিদায় সংবর্ধনা দিয়েছেন জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
শনিবার (১০ অক্টোবর) লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বদলির আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ ওয়ারুখ ইয়াজদানী লালমনিরহাট থেকে রাজশাহীতে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি হয়েছেন।
বিদায় সংবর্ধনাকালে পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান নবনিযুক্ত কর্মস্থলে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাঁকে উপদেশ দেন। পাশাপাশি কর্মজীবনে সাফল্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান