রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

হিমাগারে আলু, কৃষকের মাথায় ঋণের বোঝা

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

উত্তরাঞ্চলের অন্যতম প্রধান আলু উৎপাদনকারী জেলা জয়পুরহাটে চলতি মৌসুমেও আলুর দরপতনে বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন ও হিমাগারে সংরক্ষণ খরচের তুলনায় বাজাহিমাগারে আলু, কৃষকের মাথায় ঋণের বোঝারদর কম থাকায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। বিশেষ করে অন্যের জমি বর্গা নিয়ে আলু চাষ করা কৃষকদের অনেকেই আর্থিক সংকটে পড়েছেন। একই পরিস্থিতিতে রয়েছেন মৌসুমি আলু ব্যবসায়ী ও পাইকাররাও।

বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এবং ধারদেনা করে বেশি দামে বিক্রির আশায় হিমাগারে আলু সংরক্ষণ করেছিলেন অনেকে। কিন্তু বাজারে দাম না বাড়ায় বিনিয়োগ করা অর্থ হারানোর শঙ্কায় রয়েছেন তাঁরা। অন্যদিকে, সময়মতো হিমাগার থেকে আলু খালাস না হওয়ায় উদ্বেগ বাড়ছে হিমাগার কর্তৃপক্ষের মধ্যেও।

সরেজমিনে কৃষক, ব্যবসায়ী ও হিমাগার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে আলু উৎপাদন থেকে শুরু করে হিমাগারে সংরক্ষণ পর্যন্ত প্রতি বস্তায় খরচ হয়েছে প্রায় ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। অথচ বর্তমানে হিমাগারে সংরক্ষিত আলু বিক্রি হচ্ছে বস্তাপ্রতি ৮০০ থেকে ৮৫০ টাকায়। ফলে প্রতি বস্তায় ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে কৃষক ও ব্যবসায়ীদের।

জেলার নয়াপাড়া গ্রামের প্রান্তিক কৃষক হৃদয় জানান, এ বছর ৫০ শতক জমিতে এক বিঘা হিসেবে আলু চাষ করতে বীজ, সার, কীটনাশক, শ্রমিক ও সেচসহ মোট খরচ হয়েছে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। অথচ মৌসুমের সময় প্রতি বিঘার আলু বিক্রি করে পাওয়া গেছে মাত্র ২৫ থেকে ৩০ হাজার টাকা। এতে প্রতি বিঘায় ১০ থেকে ১৫ হাজার টাকা লোকসান হয়েছে।

কৃষক ও ব্যবসায়ী শামীম হোসেন বলেন, “গত বছরের লোকসান কাটিয়ে এ বছর লাভের মুখ দেখব বলে আশা করেছিলাম। মৌসুমের শুরুতে লোকসান হওয়ায় ভেবেছিলাম, হিমাগারে রাখলে হয়তো দাম বাড়বে। কিন্তু এখন পর্যন্ত আলুতে লোকসানই গুনতে হচ্ছে। সরকার আমাদের দিকে একটু নজর দিলে কৃষকেরা উপকৃত হতেন।”

আলু ব্যবসায়ী তপন কুমার বলেন, চলতি মৌসুমে আলুর দরপতনে ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। বাজারদর কম থাকায় মজুত করা আলু প্রত্যাশিত দামে বিক্রি করা যাচ্ছে না। ফলে হিমাগারে রাখা আলুর পেছনে বিনিয়োগ করা অর্থ আটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। লোকসানের ভয়ে অনেক কৃষকও হিমাগার থেকে আলু বের করছেন না।

ব্যবসায়ীদের আশঙ্কা, বাজারে দাম আরও কমে গেলে নতুন করে আলু কেনার আগ্রহ হারাতে পারেন অনেক পাইকার। এতে আলুর স্বাভাবিক সরবরাহব্যবস্থায়ও প্রভাব পড়তে পারে।

কালাইয়ের এম ইসরাত হিমাগারের ব্যবস্থাপক আবু রায়হান এবং পাঁচবিবির কুসুম্বা আফিয়া কোল্ড স্টোরের ব্যবস্থাপক জিয়াউর রহমান জানান, তেল, গ্যাস, বিদ্যুৎ ও শ্রমিকের মজুরি কয়েক গুণ বাড়লেও তাঁরা হিমাগারের ভাড়া বাড়াননি। আগের ভাড়াতেই আলু সংরক্ষণের সেবা দিচ্ছেন।

তাঁরা আরও জানান, আলুর দরপতনের কারণে কৃষকেরা হিমাগার থেকে আলু খালাস করছেন না। এতে একদিকে পাইকারদের অলস সময় কাটছে, অন্যদিকে নির্ধারিত সময়ে আলু খালাস না হওয়ায় হিমাগারের ব্যবস্থাপনা নিয়েও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

জয়পুরহাট কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা মো. মেহেদী হাসানসহ কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ বছর জেলার ২২টি হিমাগারে প্রায় ২ লাখ ৩৭ হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছিল।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, আলুর দরপতন মোকাবিলায় উৎপাদিত আলুর বহুমুখী ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া জরুরি। পাশাপাশি বিদেশে আলু রপ্তানির সুযোগ সম্প্রসারণ করা গেলে বাজারে চাহিদা বাড়তে পারে। এতে কৃষক ও ব্যবসায়ীদের লোকসান কমানোর পাশাপাশি আলুর ন্যায্য দাম নিশ্চিত করার পথ তৈরি হতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews