কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে ছয়সূতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মোর্শেদ নিজামী বাবুল আহত হয়েছেন।
জানা যায়, কুলিয়ারচরে যাওয়ার পথে উপজেলার গাইলকাটা এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন কুলিয়ারচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা। মোটরসাইকেলের পেছনের আসনে যাত্রী হিসেবে ছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন মোর্শেদ নিজামী বাবুল।
দুর্ঘটনার পর আহত বাবুলকে দ্রুত কুলিয়ারচর গ্রিন জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এদিকে, আহত বিএনপি নেতা সালাউদ্দিন মোর্শেদ নিজামী বাবুলের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা। একই সঙ্গে তিনি তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান