রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

ডোমারে দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে রাত জেগে পাহারা, নিরাপত্তার আশ্বাস ওসির

mijanur rohman
আল মিজান ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে উৎসবের আমেজ বিরাজ করছে। দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মণ্ডপে মণ্ডপে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। কোথাও কোথাও মণ্ডপ চত্বরে মশারি টাঙিয়ে রাত কাটাচ্ছেন তাঁরা।

মণ্ডপের নিরাপত্তায় স্থানীয়দের সতর্ক পাহারা

সোনারায় ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা নিজ উদ্যোগে পাহারার ব্যবস্থা করেছেন। অনেকে খোলা মাঠে কিংবা মণ্ডপের আশপাশে মশারি টাঙিয়ে রাত কাটাচ্ছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যেই তাঁরা স্বতঃস্ফূর্তভাবে এই পাহারার ব্যবস্থা করেছেন।

নিরাপত্তায় পুলিশ প্রস্তুত, আশ্বাস ওসির

এ বিষয়ে গত শনিবার ডোমার থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম সরকারের সঙ্গে কথা হলে তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসবে ডোমার উপজেলার প্রতিটি মণ্ডপে কড়া নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ যেন নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

স্থানীয়দের নিজস্ব উদ্যোগে পাহারা এবং পুলিশের নিরাপত্তা কার্যক্রমের মধ্য দিয়ে ডোমারের পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা চলছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গোৎসব আনন্দময় ও সম্প্রীতিপূর্ণ হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews