রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

মাদারীপুরে পুলিশের পৃথক অভিযান, ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫

mijanur rohman
মাহবুবুল ইসলাম প্রতিনিধি, মাদারীপুর জেলা / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মাদারীপুরে পুলিশের পৃথক অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার ফজলে এলাহীর নির্দেশনায় গোয়েন্দা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে প্রথম অভিযান পরিচালনা করে। উপজেলার ধুরাইল এলাকার খালাসী বাড়ির সামনে অভিযান চালিয়ে মো. রাজিব মোড়ল (২৬) ও রাসেল মোল্লাকে (৪০) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

পরে মাদারীপুরের তরমুগুড়িয়া এলাকার কাকলি বেগমের ভাড়া বাসায় দ্বিতীয় অভিযান চালানো হয়। এ অভিযানে মো. রাজিব ঢালী (৩২), রাব্বি মৃধা (২০) ও মো. বাবু মীরকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে আরও ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে পুলিশ।

দুটি অভিযানে সর্বমোট ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews