
সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার | ১১ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
রোববার (১১ অক্টোবর) তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় পুলিশ সুপার শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
পূজামণ্ডপ পরিদর্শনকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান