রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতায় কালাইয়ের আশিকের সাফল্য, ইউএনওর ফুলেল শুভেচ্ছা

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতায় অসামান্য সাফল্য অর্জন করে জয়পুরহাট জেলার মুখ উজ্জ্বল করেছে কালাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ আশিক আহমেদ। Autumn 2026-এর 3rd ICANEWS International Research Contest-এ ‘অ্যাওয়ার্ড অব মেরিট’ (Award of Merit) অর্জন করেছে সে। এ সাফল্যে আশিককে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানিয়েছেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ।

বিশ্বজুড়ে এ স্বীকৃতির জন্য নির্বাচিত ১০ জনের মধ্যে স্থান পেয়েছে আশিক। এ ছাড়া Immerse Education Essay Competition-এ ‘মেরিট অ্যাওয়ার্ড’ (Merit Award) অর্জনের পাশাপাশি ২০২৭ সালের Immerse Education কোর্সে ভর্তির জন্য ৩০ শতাংশ আংশিক বৃত্তিও পেয়েছে সে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আশিকের এ অর্জনের খবর ছড়িয়ে পড়লে তাকে অভিনন্দন জানাতে নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানান কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহম্মেদ। এ সময় তিনি আশিককে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল। আশিকের এ আন্তর্জাতিক স্বীকৃতি বিদ্যালয় ও এলাকার জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews