রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

ডোমারের বামুনিয়ায় ফুটবল মিনিবার টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

mijanur rohman
মোঃ আনোয়ারুল ইসলাম রানা, বিশেষ প্রতিনিধি, , নীলফামারী। / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নে বামুনিয়া খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ফুটবল মিনিবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে নাদিয়া ওয়ারিয়র্স ও বন্ধু স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী। খেলার উদ্বোধন করেন ডোমার উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখায়রুল আলম তিতুমীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামুনিয়া ইউনিয়ন যুবদলের সদস্য আলী হোসেন, নুরুজ্জামান সরকার রিপন ও মিলউর রহমান মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামুনিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাদ্দেদ আলফে সানি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সদস্যসচিব রেজওয়ান কবির সেনা।

আয়োজকেরা সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে ফাইনাল খেলার আয়োজন করায় স্থানীয় সাধারণ মানুষের প্রশংসা ও ভালোবাসা পেয়েছেন। খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এলাকাবাসী ভবিষ্যতেও এ ধরনের সুন্দর ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে মত প্রকাশ করেন।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের প্রতিভা বিকাশ, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং সমাজকে মাদকমুক্ত রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews