জয়পুরহাটের পাঁচবিবিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পূজামণ্ডপগুলোতে প্রতিমা সাজসজ্জার কাজ শেষ হয়েছে। এখন চলছে আলোকসজ্জাসহ অন্যান্য প্রস্তুতি। উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা।
আগামী ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। সোমবার কুমারী পূজা এবং বুধবার (২০ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বাপ্পী জানান, এ বছর পাঁচবিবি উপজেলায় মোট ৭৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে পাঁচবিবি পৌরসভায় ১৬টি, বাগজানা ইউনিয়নে ৭টি, ধরঞ্জী ইউনিয়নে ১৪টি, আয়মারসুলপুর ইউনিয়নে ১১টি, বালিঘাটা ইউনিয়নে ৭টি, আটাপ
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান