রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ভারতীয় মোটরসাইকেল জব্দ

mijanur rohman
মোঃ মফিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় মোটরসাইকেল জব্দ করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। গত ১২ অক্টোবর সীমান্তবর্তী ঝালংগী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ ঝালংগী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝালংগী পাকা রাস্তার মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ভারতীয় মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা মোটরসাইকেলটির আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা।

সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার প্রতিরোধ, রাষ্ট্রের রাজস্ব সুরক্ষা এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে।

সীমান্ত এলাকায় চোরাচালানসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews