জয়পুরহাটে প্রতিমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব (পিএস) শামীম ওসমান শওকতের মায়ের জানাজার নামাজে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানাজার নামাজে বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ও পুনট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, ক্ষেতলাল থানা বিএনপির সভাপতি খালেদ মাসুদ আঞ্জুমান, আক্কেলপুর থানা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম সরকার।
এ সময় মরহুমার বড় ছেলে ও প্রতিমন্ত্রীর সহকারী পিএস শামীম ওসমান শওকত উপস্থিত ছিলেন।
জানাজায় জয়পুরহাট জেলা বিএনপি, জেলার পাঁচটি উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
জানাজায় উপস্থিত সবাই মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান