রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, চালককে গলা কেটে হত্যা

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় সাখাওয়াত হোসেন (নাম উল্লেখিত) নামে এক চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশে নির্জন স্থান থেকে বুধবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) উচাই সূর্যাপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন প্রতিদিনের মতো জীবিকার তাগিদে নিজের ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বের হন। রাতে কোনো একসময় পাথরঘাটা ব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাঁকে হত্যা করে মরদেহ ব্রিজের পশ্চিম পাশে নির্জন স্থানে ফেলে রেখে অটোভ্যানটি নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সকালে স্থানীয় লোকজন ও পথচারীরা ওই স্থানে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় এলাকায় শোক, ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একজন শ্রমজীবী মানুষের এমন নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ও নিহতের স্বজনেরা।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews