বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বান্দরবান জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকরা জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেন। এ সময় জেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন তাঁরা।
মতবিনিময় সভায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক সেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। পাশাপাশি জনগণের সমস্যা দ্রুত সমাধানে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে কার্যকর সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং তথ্য আদান-প্রদান আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন। জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু আলম, সাধারণ সম্পাদক মিনারুল হক মিনারসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
মতবিনিময় সভাটি জেলা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান