রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযান: ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ, আটক ১

mijanur rohman
মোঃ মফিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ মাদক ইস্কাফ সিরাপের ৫০ বোতল ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক বহনের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা ব্যাটালিয়ন-৬১ বিজিবির অধীনস্থ বড়খাতা বিওপির একটি টহল দল সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেয়। এ সময় ভারত থেকে মোটরসাইকেলে করে মাদকের চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিজিবি সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করেন।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে ভারতীয় নিষিদ্ধ ইস্কাফ সিরাপের ৫০ বোতল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইস্কাফ সিরাপ কাশির ওষুধ হিসেবে পরিচিত হলেও এর অপব্যবহার মাদকাসক্তির ঝুঁকি তৈরি করে। সীমান্তপথে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিস্তা ব্যাটালিয়ন-৬১ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে হাতীবান্ধা থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এদিকে, সীমান্তে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার মাধ্যমে মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার জন্য বিজিবির প্রতি সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews